শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

কেনের ৫০তম আন্তর্জাতিক গোলে জার্মানির সঙ্গে ড্র করল ইংল্যান্ড

#
news image

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ড্র করেছে জার্মানি ও ইংল্যান্ড। মঙ্গলবার দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করেছে ইংলিশরা। স্বাগতিকদের হয়ে গোল করেছেন জোনাস হফম্যান, সফরকারীদের হয়ে হ্যারি কেইন। 
ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক গোল করে জার্মানির কাছে ইংল্যান্ডকে পরাজয়ের হাত থেকে রক্ষা করলেন হ্যারি কেন। 
স্বাগতিক ডিফেন্ডার নিকো স্লোটারব্যাক বক্সের মধ্যে ইংলিশ অধিনায়ককে বাঁধা দিলে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে ওই পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। 
এই গোলের সুবাদে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনের আরো কাছে পৌঁছে গেলেন টটেনহ্যাম স্ট্রাইকার। তার চেয়ে তিন গোল বেশী নিয়ে তালিকার শীর্ষে আছেন ওয়েন রুনি। ববি চার্লটনের ৪৯ গোলকে টপকে এখন এককভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কেন।
খেলা শেষে কেন চ্যানেল ফোরকে বলেন,‘এই অনুভুতি সত্যিই দারুন। শুরুতে আমি একাধিক সুযোগ পেয়েছিলাম। শেষ পর্যন্ত গোল পাওয়াটা ভালো দিক।’ এর আগে তার অসাধারণ একটি আক্রমন দক্ষতার সঙ্গে রুখে দেন ম্যানুয়েল নয়্যার। 
এদিকে গত শনিবার বুদাপেস্টে অনুষ্ঠিত গ্রুপ এ৩ এর ম্যাচে হাঙ্গেরির কাছে পরাজিত হয়েছিল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ফলে এখনো তালিকার তলানিতেই পড়ে আছে ইংল্যান্ড। 
এদিকে গতকালের ম্যাচে বেশ কিছু দিকে শিষ্যদের পারফর্মেন্সে স্বস্তি প্রকাশ করেছেন ইংলিশ কোচ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জার্মানরা হচ্ছে এই টুর্নামেন্টের মাস্টার, তাই এটি ছিল আমাদের জন্য ভালো পরীক্ষা। বর্তমান দলটি বিশ্বকাপের সেমিফাইনাল ও ইউরো ২০২০ ফাইনাল খেলেছে। এক পয়েন্টের লড়াইয়েও তারা মানষিক দৃঢ়তা নিয়ে লাড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।’
আগামী শনিবার হাঙ্গেরি সফর করতে যাওয়া জার্মানি প্রতিপক্ষ ইংল্যান্ডের চেয়ে এক পয়েন্ট বেশী নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। সেই সঙ্গে গতকালের ড্রয়ে সেপ্টেম্বর থেকে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো কোচ হান্সি ফ্লিকের দল। 
ফ্লিক বলেন, ‘আমরা আসলেই ভালো একটি ম্যাচ খেলেছি। তবে পারফর্মেন্সের পুরস্কার ঘরে তুলতে পারিনি।’
ম্যাচের প্রথমার্ধে কোন পক্ষ গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে হফম্যানের গোলে এগিয়ে যায় জার্মানি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন।

প্রভাতী খবর ডেস্ক

০৯ জুন, ২০২২,  1:04 AM