শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

দুদককে আরও শক্তিশালী করতে কমিশনের সামগ্রিক কার্যক্রমকে পূর্ণাঙ্গভাবে অটোমেশন করা হবে : অর্থমন্ত্রী

#
news image

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার লক্ষ্যে কমিশনের সামগ্রিক কার্যক্রমকে পূর্ণাঙ্গভাবে অটোমেশন করা হবে।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুর্নীতির অস্পষ্ট এলাকাসমূহ শনাক্তকরত সেগুলো দুর্নীতি দমন কর্মসূচির আওতাভুক্তকরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
তিনি বলেন, স্বীয় কার্যকারিতা বৃদ্ধির জন্য দুদক গোয়েন্দা ইউনিট গঠন করা হয়েছে- যা পর্যায়ক্রমে জেলা কার্যালয়সমূহেও সম্প্রসারণ করা হবে। দুর্নীতি প্রতিরোধ কর্মকৌশলের আলোকে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সমাজের সৎ ও স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনে ২৮০ জন জনবল নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে এ বাজেটে অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটে আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটের নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  10:16 PM