শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

দেশের তরুণ প্রজন্ম ফিফা বিশ্বকাপ দেখে অনুপ্রাণিত হবে : প্রধানমন্ত্রী

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ফিফা বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফর দেশের ক্রীড়া উৎসাহীদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।
তিনি বলেন, আমি আশা করি দেশের তরুণ প্রজন্ম ফিফা বিশ্বকাপ দেখে অনুপ্রাণিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের লবিতে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি গ্রহণ অনুষ্ঠানে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের বুটার ক্রিশ্চিয়ান কারেম্বেউ-এর সাথে সাত সদস্যের ফিফা প্রতিনিধি দলটি ফিফা বিশ্বকাপ ট্রফির সাথে ছিল যারা বাংলাদেশে ৩৬ ঘন্টার সফরে আগের দিন ঢাকায় পৌঁছে। 
আজ সকাল ১১টা ২০ মিনিটে পাকিস্তান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চার্টার্ড ফ্লাইট জমকালো ট্রফিটি নিয়ে আসে।
শেখ হাসিনা বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং সে কারণে দেশের ছেলেমেয়েদের এই খেলায় সম্পৃক্ত করতে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি খেলাধুলায় বিশেষ করে ফুটবলে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততার কথা স্মরণ করিয়ে দেন।
তিনি উল্লেখ করেন যে, তার পিতামহ, পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাই, সন্তান এমনকি নাতি-নাতনিরাও অত্যন্ত খেলাধুলাপ্রিয় এবং ক্রীড়াবিদ।
প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রথমবারের মতো বিশ্বকাপের আসল ট্রফি বাংলাদেশে আনার জন্য ফিফা, কোকা-কোলা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে, ফিফা ও কোকাকোলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে উপহার হস্তান্তর করা হয়। 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মেসবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং বাফুফে ও কোকাকোলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  10:21 PM