শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

পাল্টে গেল সিদ্ধান্ত, কোক স্টুডিওর কনসার্ট শুরু রাত ৮টায়

#
news image

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৫টায় জানানো হয়, আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও বাংলার কনসার্টটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ও সূচি চূড়ান্ত হলে জানানো হবে।

এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় কনসার্ট আজ রাত ৮টায় করার নতুন সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আয়োজকরা চাইছেন, বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে থাকতেই এই কনসার্ট আয়োজন করতে। সে জন্যই কনসার্ট স্থগিত করেও নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। ’

এদিন (৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। তখনও ঝরছিল বৃষ্টি।

আয়োজকদের পক্ষ থেকে এদিন দুপুরে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। ভেন্যুর ফটক খোলা হবে বিকাল ৫টায়। আর কনসার্ট শুরু হবে ৭টা থেকে। এরপর বিকাল ৫টায় জানানো হয়, কনসার্ট স্থগিত।

এই কনসার্টে গান করার কথা রয়েছে জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাই, অনিমেষ প্রমুখ শিল্পীর। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।

কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  10:46 PM