শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

দ্বিতীয় টেস্টের দলে শরিফুল ইসলাম

#
news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন  বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। তাই দলের সাথে যোগ দিতে আজ রাতেই ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
বিসিবির মিডিয়া বিভাগের  পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন শরিফুল। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে ছিলেন না শরিফুল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠে অনুশীলন করেছেন শরিফুল। অনুশীলনে ভালো অনুভব করায় দ্বিতীয় টেস্টে শরিফুলের খেলার ব্যাপারে ছাড়পত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
এরপরই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেলেন শরিফুল।
২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিলো শরিফুলের। এখন পর্যন্ত ৪ টেস্টে ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ১০ ওয়ানডেতে ১৩ ও ১৯ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট আছে তার।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হার মানে বাংলাদেশ। সিরিজে হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই টাইগারদের।

প্রভাতী খবর ডেস্ক

২০ জুন, ২০২২,  10:54 PM