শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনায় মামলা তুলে নিতে বৃদ্ধকে হত্যার হুমকি

#
news image

 বৃদ্ধকে কুপিয়ে জখম এর ঘটনায় মামলা তুলে নিতে আসামিরা বাদীকে অপহরণের পর হত্যা করার হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
 
সোমবার ( ১১ এপ্রিল) দুপুরে স্থানীয় গনমাধ্যমের  কাছে ভিডিও সাক্ষাৎকারে বাদী নিশাত আফরিন রোকসানা এ কথা জানান।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত সোমবার (৪ এপ্রিল) বাড়ির পাশ্ববতী একটি মসজিদ থেকে তারাবীর নামাজ পড় বাড়ি ফিরছিলেন আবদুর রব। এসময় তিনি বাড়ির কাছাকাছি এলে একই প্রতিবেশী শানু বয়াতীর ছেলে জসিম উদ্দিন (৩৫), বালিয়াতলী ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের মো. কলিমের ছেলে মো.আলিফ (২৩) ও তাদের সহযোগিরা আঃ রবের উপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে রবের মাথায় কুপিয়ে জখম করে। 
 
ভুক্তভোগী বৃদ্ধ আবদুর রব (৬০) একই এলাকার বাসিন্দা। এঘটনায় তার স্ত্রী সাজেদা বেগমও জখম হয়।
বৃদ্ধ আ. রবের চিৎকার শুনে বাড়ি থেকে তার স্রী সাজেদা ছুটে এলে তাকেও কুপিয়ে জখম করে অভিযুক্তরা। 
 
স্থানীয়রা আঃ রব ও তার স্ত্রীকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
 
এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
মামলার বাদী নিশাত আফরিন রোকসানা ও তার পরিবার গণমাধ্যমকে জানান, আমার বাবার ওপর হামলার ঘটনায় আমি বাদী হয়ে মামলা করার পর থেকে আমার উপরে হুমকি ধমকি দিচ্ছে। মামলা তুলে নিতে আসামিরা আমাকে অপহরণের পর হত্যা করার হুমকি দিয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের মাধ্যমে শাস্তির দাবি জানাচ্ছি।
 
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
 
প্রখ/ সাদ্দাম

বরগুনা জেলা প্রতিনিধিঃ 

১১ এপ্রিল, ২০২২,  7:00 AM