শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

দাঁত ভালো রাখে যেসব খাবার

#
news image

দাঁতের যত্নে প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করা জরুরি। এর পাশাপাশি নিতে হবে আরো কিছু যত্ন। কারণ প্রতিদিন নানা রকম খাদ্য গ্রহণের কারণে আমাদের দাঁতে অসংখ্য জীবাণু বাসা বাঁধে। তাই দাঁতের যত্নে দরকার বাড়তি সতর্কতা-
কমলালেবু, জাম্বুরা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য বেশি খেলে মাড়ি ভালো থাকে। আপেলকে বলা হয় প্রাকৃতিক টুথব্রাশ। খাবার শেষে একটি আপেল খেতে পারেন। গাজরেও আছে দাঁত পরিষ্কারের প্রাকৃতিক ক্ষমতা।
অনেকেই দাঁত মাজার ক্ষেত্রে সতর্ক নন। অনেকে আবার ছাই বা কয়লা ব্যবহার করে। এতে সাময়িকভাবে দাঁত সাদা দেখালেও দাঁতের শক্ত প্রতিরক্ষা ক্ষয় হতে শুরু করে এবং দাঁত শিরশির করে। অনেকে দাঁত দিয়ে বিভিন্ন প্যাকেট খোলে, কোমল পানীয়ের কর্ক খোলে, মেয়েরা চুলের ক্লিপ খোলে, আবার অনেকে নিজের অজান্তে পেনসিল বা কলম চিবোয়, নখ বা সুতা কাটে। এসব আপত্তিকর অভ্যাস একইভাবে দাঁত ক্ষয় করে। তাই দাঁতকে এসব কাজে ব্যবহার না করাই ভালো।
কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, কিংবা কৃত্রিম জুসে থাকে সাইট্রিক ও ফসফরিক অ্যাসিড। এগুলো দ্রুত ক্ষয় করে এনামেল। স্ট্র ব্যবহারে ক্ষতি কিছুটা এড়ানো যায়।
মিষ্টিজাতীয় খাদ্য দাঁতের গর্ত সৃষ্টি করতে পারে, যাকে ক্যারিজ বলা হয়। এ কথা এখন কম-বেশি বেশির ভাগ মানুষ জানে। কিন্তু আলুর তৈরি আঠালো খাবারও যেমন চিপস, ফ্রেঞ্চ ফ্রাই দাঁতের ফাঁকে জমে থাকে এবং সহজেই ক্যারিজ করতে পারে।
আমরা সবাই জানি যে চিনিজাতীয় খাবার ও ক্যান্ডি খেলে দাঁত ক্ষয়ে যায়। তবে দাঁতের সুস্থতায় কোন খাবারগুলো খাওয়া উচিত জানেন কি?
১। পনির
দাঁতের ক্ষয়রোধ করতে খাদ্য তালিকায় পনির রাখুন অবশ্যই। পনির চিবিয়ে খেলে মুখের পিএইচ লেভেল বাড়ে। এ ছাড়া এতে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম দাঁত সুস্থ রাখে।    
২। সবুজ শাকসবজি
দাঁতের সুস্থতায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার বিকল্প নেই। এগুলোতে থাকা ভিটামিন ও মিনারেল দাঁতের গোড়া মজবুত রাখে। এ ছাড়া সবুজ শাকসবজিতে থাকা উচ্চমাত্রার ক্যালসিয়াম দাঁতের এনামেল তৈরিতে সহায়ক।
৩। আপেল
দাঁত ভালো রাখতে প্রতিদিন আপেল চিবিয়ে খান। পানি ও ফাইবার সমৃদ্ধ আপেল খেলে মুখের ভেতরে লালার নিঃসরণ বেড়ে যায়। ফলে ব্যাকটেরিয়া দূর হয়।
৪। দই
দইয়ে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন যা দাঁতের যত্নে আবশ্যক। এ ছাড়া দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে।
৫। গাজর
আপেলের মতো গাজর চিবিয়ে খেলেও দাঁত মজবুত থাকে। ভিটামিন এ ও ফাইবার সমৃদ্ধ গাজর কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে লালার নিঃসরণ বৃদ্ধি পায়। এতে দাঁতের ক্ষয় ও গর্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমে। তথ্য: এনডিটিভি ফুড

প্রভাতী খবর ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  10:20 PM