শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইন্টারঅপারেবল লেনদেন প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘বিনিময়’ একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম

#
news image

একটি ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) হিসেবে  আজ রোববার যাত্রা শুরু  করেছে ‘বিনিময়’। আইডিটিপি ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী প্ল্যাটফর্ম ‘বিনিময়’।  যা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপগুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগ। ‘বিনিময়’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি অভিজাত হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সাম্প্রতিক বছরগুলোতে, সরকার সমস্ত ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়েছে। 

এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ‘বিনিময়’ সব ধরনের আর্থিক লেনদেনকে সাশ্রয়ী, সহজ এবং স্বচ্ছ করে তুলবে, যার মধ্যে রয়েছে কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ এবং ই-কমার্স লেনদেন। বিনিময় একটি ওয়েব ভিত্তিক  প্ল্যাটফর্ম, যা একটি সেবা হিসেবে ব্যাংক, এমএফএস,এবং পেমেন্ট সিস্টেম অপারেটর এর নিজস্ব অ্যাপে যুক্ত হচ্ছে । প্ল্যাটফর্মটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী (আইডিয়া) প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংক এর যৌথ উদ্দ্যোগে তৈরী করা হয়েছে। এটি তৈরীতে সহযোগী হিসেবে কাজ করেছে ভেলওয়্যার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও ওরিয়ন ইনফরমেটিকস লিমিটেড।  ‘বিনিময়’ প্লাটফর্মটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ভেলওয়্যার লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (১০ নভেম্বর, ২০২২) এক প্রজ্ঞাপনে আইডিটিপি এর খরচ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যেখানে উল্লে করা হয়েছে, বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ৫ টাকা। আর এমএফএস  সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ১০ টাকা। অপরদিকে এমএফএস থেকে পেমেন্টে সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে টাকা পাঠাতে খরচ হবে হাজারে ৫ টাকা। ‘বিনিময়’ আজ রবিবার চালু হবে এবং সোমবার (১৪ নভেম্বর,২০২২) থেকে এর মাধ্যমে লেনদেন করা যাবে।

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  10:06 PM