শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

যুদ্ধের মঞ্চে ভালোবাসার ফুল ফোটালেন মেসি-রোনালদো

#
news image

যুদ্ধের ময়দানে তারা। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপা বিশ্বকাপ খেলতে গিয়েছেন কাতারে। কোথায় প্রতিপক্ষকে `খাঁটো' করে যুদ্ধের ময়দানকে ধ্বংসস্তুপ বানিয়ে ফেলবেন, কথার লড়াইয়ে মেতে উঠবেন…তারাই কিনা ভালোবাসার ফুল ফোটালেন। শুক্রবার রাতে কাতার পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি দুদিন আগে।

মরুর বুকে তপ্ত গরমে অনুশীলনও করে ফেলেছেন দুজন। দেশের জার্সি গায়ে জড়িয়ে বেশ হাসিখুশি আছেন সময়ের অন‌্যতম সেরা দুই খেলোয়াড়। ফুরফুরে কাটানো এ সময়টাকে দুজন আরো রঙিন করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ‌্যমের এক পোস্টে।

বিখ‌্যাত ব্র‌্যান্ড লুইস ভিটনের ফটোশুটে দুজন অংশ নিয়েছেন। ছবিটি তুলেছেন বিখ‌্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতন। দুজন ছবিটি যার যার ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।'

বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুটন এর আগে দিয়াগো ম‌্যারাডোনা, পেলে ও জিদানকে এক ফ্রেমে হাজির করেছিলেন। তবে মেসি ও রোনালদো খেলা চলাকালীন অবস্থায় এক ফ্রেমে হাজির হওয়ায় এই পোস্টকে ‘পিকচার অব দ্যা সেঞ্চুরি’ ও বলছে কেউ কেউ।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  8:36 PM