শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

এখনই বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়ছে না

#
news image

বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ১ টাকা ৩ পয়সা। তবে, এখনই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করছে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিইআরসি তাদের মতো করে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই-বাছাই করেই করেছে।

নির্বাচনের আগে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না? এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে আমি বাড়ানোর কথা তো বলিনি একবারও। নির্বাচনের এক বছর আগে নাকি দুই বছর আগে সেটা বিষয় নয়। এখন সারা বিশ্বেই দাম সমন্বয় হচ্ছে। ৭ ডলারের গ্যাস ৩০ ডলারে কিনতে হয়।’

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, বিদ্যুৎ উৎপাদন মোটামুটি এখন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতি ছিল তা ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আজ। প্রতি কিলোওয়াট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোওয়াটে ১ টাকা ৩ পয়সা বা ১৯.৯২ শতাংশ বেড়েছে। আগামী মাস থেকে নতুন মূল্য কার্যকর হবে।

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  10:58 PM