শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

#
news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগের চেয়ে অনেক স্বচ্ছ হবে বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসকে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  

বুধবার (৮ জুন) নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান সিইসি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন সম্পর্কে আসলে মার্কিন রাষ্ট্রদূত তেমন কিছু আলোচনা করেন নাই। আমি বলেছি আমেরিকার মতো আমাদের নির্বাচন অতো স্মুথ নয়। একটু টার্বুলেন্স হয়। ওইদিক থেকে আমরা প্রস্তুত। আমরা আশাকরি সকল সংস্থা (সরকারি) থেকে সহযোগিতা পাব এবং নির্বাচনটা সফল হবে। নির্বাচনটা ফেয়ার করার চেষ্টা করবো। আশা করি, আগের চেয়ে অনেক স্বচ্ছ নির্বাচন হবে।  

সম্ভব হলে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, এতে নজরদারি সহজ হবে। সরকারও আশা করি সহযোগিতা করবে। আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা ভালো নির্বাচন করার চেষ্ট করব।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়নি। উনি যেটা ফিল করছেন, দলগুলোর মধ্যে ধীরে ধীরে আন্তরিকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। হয়তো দলগুলোর মধ্যে সমঝোতা হবে, দলগুলো বুঝবে।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি-না, জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বলেছি। উনি চেয়েছেন যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভালো হয়। আমরা বলেছি দলগুলোর সঙ্গে বসব। কিভাবে অংশগ্রহণমূলক হয়, তাদের সঙ্গে আলোচনা হলে হয়তো পথ বেরিয়ে আসবে।

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২২,  9:50 PM