শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান রোনালদো

#
news image

এই গ্রীষ্মেই উপযুক্ত প্রস্তাব পেলে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। 
গত গ্রীষ্মে জুভেন্টাস থেকে ইউনাইটেডে ফিরে এসেছিলেন ৩৭ বছর বয়সি এই পর্তুগাল সুপার স্টার। এই সময় ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখলে রেখে প্রিমিয়ার লীগে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করার পরও মিশনটি ছিল হতাশার।
তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ শেষ করেছে ষষ্ঠ অবস্থানে  থেকে। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগও হারিয়েছে ক্লাবটি। সবকিছু মিলিয়ে চুক্তির মেয়াদ আরো এক বছর বাকী থাকা সত্বেও ক্লাবটি ছাড়তে আগ্রহী ৫ বারের এই ব্যালন রডি’অর খেতাব জয়ী। অন্যথায় প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলতে হবে তাকে। 
এদিকে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতায় ২৪ গোল করা রোনালদোকে বিক্রি না করার বিষয়ে অটল ম্যানইউ। রিপোর্ট অনুযায়ী ক্লাবের নতুন কোচ এরিক টেন হাগ তাকে নিয়ে কাজ করতে চান।
২০০৯ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ম্যানইউর হয়ে প্রিমিয়ার লিগের তিনটি শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের একটি শিরোপা জয় করেছিলেন রোনালদো। সেখান থেকে ২০১৮ সালে যোগ দেন ইতালীর জুভেন্টাসে। উভয় ক্লাবেই আরো অনেকগুলো ট্রফি জিতেছেন এই পর্তুগাল তারকা। 
মৌসুম পুর্ব সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগেই ইউনাইটেডের আন্তর্জাতিক খেলোয়াড়দের রিপোর্ট করার কথা রয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  12:38 AM