শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

পিএসজির নতুন কোচ গালটিয়ার

#
news image

ক্রিস্টোফ গালটিয়ারকে কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাবের একটি সুত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।
গত মৌসুমে লিগ ওয়ান প্রতিপক্ষ নিসের দায়িত্ব পালন করা গালটিয়ার আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর কাছ থেকে নতুন দায়িত্ব গ্রহন করবেন। ৫৫ বছর বয়সি গালটিয়ারকে সোমবার ক্লাব কর্যালয়ে আসতে দেখা যায়। পার্ক দেস প্রিন্সেসে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে জনসমক্ষে উপস্থাপন করার কথা রয়েছে।
পচেত্তিনো ও তার ব্যকরুম স্টাফদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই  কয়েক গত  সপ্তাহ ধরে নতুন কোচ নিয়োগ নিয়ে তৎপর হতে দেখা গেছে পিএসজিকে। গতকাল প্রাক মৌসুম অনুশীলনের জন্য পিএসজি খেলোয়াড়দের রিপোর্ট করার কথা ছিল। তবে ওই নির্দেশনার বাইরে ছিলেন আন্তর্জাতিক দায়িত্বে থাকা খেলোয়াড়রা।
ফরাসি ক্লাব ফুটবলে গত এক দশক ধরে প্রধান কোচ হিসেবে খ্যাতি লাভ করা গালটিয়ার গত মাসে নিস ছেড়ে গেছেন। সেন্ট এতিয়েনের হয়ে দারুন সফলতার সঙ্গে আট বছর কাটিয়েছেন এই কোচ। এই সময় ২০১৩ সালের লিগ কাপের শিরোপা জয় করেন তিনি। পরে লিলিতে কাটিয়েছেন চার বছর। ২০২১ সালে ক্লাবটিকে পাইয়ে দিয়েছেন লিগ ওয়ানের শিরোপা।

প্রভাতী খবর ডেস্ক

০৫ জুলাই, ২০২২,  9:07 PM