শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

পগবার হাঁটুতে সফল অস্ত্রোপচার, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

#
news image

সোমবার রাতে ফরাসি তারকা পল পগবার হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ কারনে আসন্ন বিশ্বকাপে পগবার অংশগ্রহন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
এক বিবৃবিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজ সন্ধ্যায় পগবার হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। জুভেন্টাসের দলীয় চিকিৎসক লুকা স্টিফানির উপস্থিতিতে এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন বিশিষ্ট সার্জন অধ্যাপক রবার্তো রোসি।’
গত জুলাই মাসে ২৯ বছর বয়সী পগবার ডান হাঁটুর মেনিসকাসে আঘাত লেগেছিল। প্রাথমিক ভাবে বলা হয়েছিল আগামী ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপকে সামনে রেখে পগবার আপাতত কোন ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। কিন্তু রোববার জুভেন্টাসের অনুশীলনে ফেরার পর পগবা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বেশ কিছু পরীক্ষার পর দেখা গেছে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার দুই মাসের বেশী সময় লাগবে।  
জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ইতোমধ্যেই কাতার বিশ্বকাপে পগবার খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেন, ‘জুভেন্টাসকে অবশ্যই বাস্তবতা মেনে নিতে হবে। সম্ভবত পগবা জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না।’
গত মৌসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন এই ফরাসি তারকা। 
২০১৮  বিশ্বকাপ জয়ী  ফ্রান্স দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন পগবা। 

প্রভাতী খবর ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  11:53 PM