শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এই ট্রফি বাংলাদেশের সব মানুষের: অধিনায়ক সাবিনা

#
news image

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরে সংবর্ধনায় সিক্ত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা। বিমানবন্দরে তাদের ফুলের মালা ও চ্যাম্পিয়ন লেখা উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়া বিমানবন্দরের বাইরে বাংলাদেশের স্বর্ণকন্যাদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন হাজারো ফুটবলপ্রেমী, যা দেখে উদ্বেলিত হয়েছেন চ্যাম্পিয়ন ফুটবলাররা, ভেসেছেন আবেগের উচ্ছ্বাসে। তাই তো সাফের শিরোপাটি দেশের সব মানুষকে উৎসর্গ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন করতে পারেনি চ্যাম্পিয়ন দল। তবে বের হওয়ার সময় সংবাদমাধ্যমে ছোট্ট করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন সাবিনা। তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের ১৬ কোটি মানুষ বলুন বা ১৮ কোটি কিংবা ২০ কোটি, এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের এত সুন্দর করে বরণ করে নেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। মন্ত্রী মহোদয় ও ফেডারেশনের যারা এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের মেয়েদের, বাংলাদেশের ফুটবল যে আপনারা এত ভালোবাসেন, এসব দেখে আমরা অনেক অনেক গর্বিত।’

সামনের দিনে আরও বড় সাফল্যের আশার কথা জানিয়ে সাবিনা বলেন, ‘আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রী মহোদয়ের সহায়তায় ২০১২ সাল থেকে মহিলা ফুটবল ভালোভাবে চলছে। মেয়েদের পরিশ্রম যদি দেখেন, ৪-৫ বছরের সাফল্য দেখেন, এতেই সব বোঝা যায়। সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের চিন্তা-ভাবনা হচ্ছে সামনের দিকে আরও কীভাবে এগিয়ে যাওয়া যায়।’

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  10:33 PM