শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিলবোর্ডে মাথা লেগে আহত নারী ফুটবলার রিতুপর্ণা চাকমা

#
news image

ছাদখোলা বাসে করে বিজয় উদযাপন করতে করতে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। পথেই ঘটে ছোট্ট এক দুর্ঘটনা। রাস্তার পাশে থাকা বিলবোর্ডে লেগে নারী ফুটবলার রিতুপর্ণা চাকমার মাথার একপাশ কেটে গেছে। সঙ্গে সঙ্গে তাকে বাস থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে আলাদাভাবে পাঠিয়ে দেওয়া হয় বাফুফে ভবনের দিকে।

ঘটনা ঘটে মূলত র‌্যাডিসন হোটেলের সামনে আসার পর। রিতুপর্ণা চাকমা মোবাইল দিয়ে নিজেদের বিজয় উদযাপন লাইভ করছিলেন। র‌্যাডিসন ব্লু হোটেলের সামনেই বাস একেবারে রাস্তার আইল্যান্ডের কিনারায় চলে যায়। যেখানে ঝুলানো বিলবোর্ডের কোনায় লেগে মাথার একটু অংশ কেটে যায়।

নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, খুব বেশি সমস্যা হয়নি রিতুপর্ণার। সে এখন ভালো আছে। অ্যাম্বুলেন্সে বিএফএফ ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তারা চিকিৎসার ব্যবস্থা করবেন।

রিতুপর্ণার সঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে তার সতীর্থ তহুরা খাতুনকে। জাগো নিউজকে তিনি জানান, রিতুপর্ণা ভালো আছেন। অ্যাম্বুলেন্সে থাকলেও শুয়ে থেকে আসার মতো অবস্থা হয়নি তার। বসেই রয়েছেন। মাথার যে অংশে হালকা কাটা গেছে, প্রাথমিক চিকিৎসায় সেখানে রক্ত পড়া বন্ধ হয়েছে।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  10:57 PM