শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

দৈনিক সমকাল পাঠকদের মাঝে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলেছে : স্পিকার

#
news image

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী দৈনিক সংবাদপত্র সমকাল প্রতিষ্ঠার পর থেকে দেশে ও দেশের বাইরে পাঠকদের মাঝে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলেছে।
তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে প্রিন্ট মিডিয়াকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রিন্ট মিডিয়াকে নিজের অবস্থান সুসংহত করার মতো কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করেছে দৈনিক সমকাল।’
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সমকালের পাঠক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান।
দৈনিক সমকালের ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁও-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এ সব কথা বলেন।
তিনি বলেন, দৈনিক সমকাল বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত করেছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে চলেছে দৈনিক সমকাল। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র, শিশু, নারীদের কন্ঠস্বর হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠায় সমকাল কাজ করে যাচ্ছে। জনগণের মাঝে যে আস্থা-বিশ্বাস সমকাল তৈরি করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।  
দৈনিল সমকালের প্রকাশক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  8:54 PM