শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

গাইবান্ধা উপনির্বাচনের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ইসি

#
news image

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই উপনির্বাচনের অনিয়মগুলো তদন্ত করে কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে গাইবান্ধা-৫ আসনে পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান। ইসি সচিবালয়ের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ও জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান আজ বলেন, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- ইসি সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাস এবং  যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) মো. শাহেদুন্নবী চৌধুরী। অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বুধবার বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেন।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  10:37 PM