শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

শেখ তাপস-আতিকুল বিদেশে, মেয়রের দায়িত্বে যারা

#
news image

বিশ্বের বিভিন্ন শহরের মেয়রদের সম্মেলন ‘সি ফরটিতে’ যোগ দিতে দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ১৮ থেকে ২২ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে এই সম্মেলনে যোগ দেবেন তারা। এসময় ডিএসসিসিতে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র ও ডিএনসিসিতে এক কাউন্সিলর। স্থানীয় সরকার আইন-২০০৯ (সিটি করপোরেশন) এর ধারা ২১ অনুযায়ী, অনুপস্থিতি কিংবা অসুস্থতার কারণে বা অন্য কোনও কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোনও সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন।

শর্তানুসারে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মেয়র প্যানেলের ১ নম্বর সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ উল্লাহ মিনু। তিনি জানিয়েছেন, মেয়র তাপস আগামী ২৭ অক্টোবর দেশে ফিরতে পারেন।এর আগেও কয়েকরবার মেয়রের দায়িত্ব পালন করেছেন বলেও জানান শহীদ উল্লাহ মিনু। সরকারি আদেশ থেকে জানা যায়, মেয়র তাপস ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ সম্মেলনে যোগ দিচ্ছেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মেয়রের স্ত্রী আফরিন তাপস।

অপরদিকে,  ধারা ২০ অনুযায়ী তিন সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করা হয়নি ঢাকা উত্তর সিটি করপোরেশনে। মেয়র আতিকুল ইসলামের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা। ঢাকা উত্তর সিটির করপোরেশনের মেয়রের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন জানিয়েছেন মেয়র আতিকুল ১৮ অক্টোবর দেশ ছেড়েছেন ও  আগামী ২৬ অক্টোবর দেশে ফিরবেন।

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  9:21 PM