শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

কেক কেটে মুশির পাঁচ হাজার উদযাপন

#
news image

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৫ রান করেন দলের ব্যাটার মুশফিকুর রহিম। এই ইনিংস খেলার পথে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। আর বিশ্বের ৯৯তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশি।
মুশফিকের এমন অর্জনকে আরও বেশি স্মরনীয় করতে দিনের খেলা শেষে বাংলাদেশের ড্রেসিং রুমে কেক কাটা হয়। দলের খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন মুশফিক। তখন দলের সকলেই করতালি দেন। এরপর কেক কেটে দলের ওপেনার মাহমুদুল হাসান জয়কে খাইয়ে দেন মুশি।
বুধবার চতুর্থ দিনের খেলা শেষে ড্রেসিংরুমে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ব্যাটিং কোচ জেমি সিডন্স, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, স্পিনার তাইজুলসহ অন্যান্য স্টাফ ও ক্রিকেটারদের নিয়ে কেক কাটেন মুশি। তার পাঁচ হাজারে যেন বাড়তি উচ্ছ্বাস ছিল তামিমের। 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেছেন, প্রথম পাঁচ হাজার রান করায় তামিম তাকে অভিনন্দন জানিয়েছে। তবে মুশফিকের আগে পাঁচ হাজার রানের কীর্তি গড়তে পারতেন তামিম। তিনি ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়ার সময় পাঁচ হাজার রান থেকে মাত্র ১৯ রান দূরে ছিলেন। 
চতুর্থ দিন তামিমের আগে তাই মুশফিক পাঁচ হাজার রান পূরণ করেন। একই টেস্টের একই ইনিংসে দেশ সেরা দুই টেস্ট ব্যাটারের পাঁচ হাজার পূরণ হয়ে যেতে পারতো। তবে চতুর্থ দিন লিটন দাস আউট হওয়ার পরে ক্রিজে ফিরে তামিম কোন রান যোগ করতে পারেননি। ওই ১৩৩ রানেই বোল্ড হন। 
সংবাদ সম্মেলনে মুশি জানান, তামিমের আগে পাঁচ হাজার রান হলে তার ভালো লাগতো, ‘আমার মতে, আপনি যেটা করেন তার চেয়ে আপনার ভাই, আপনার সতীর্থ ভালো কিছু করলে খুবই ভালো লাগে। আলাদা একটা অনুভুতি হয়। তামিমের পাঁচ হাজার রান হলে আরও ভালো লাগতো।

প্রভাতী খবর ডেস্ক

২০ মে, ২০২২,  12:22 AM