শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এক উইকেটের আক্ষেপ মুমিনুলের

#
news image

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে পেসাররা ভালো বোলিং করতে পারেননি বলে মনে করেন অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম চারটি ব্রেক থ্রু দিলেও মাঝখানে একটি উইকেট বের করতে না পারায় ম্যাচ শেষে আক্ষেপ প্রকাশ করেছেন টেস্ট কাপ্তান। 
প্রথম টেস্টে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথুস। মোস্ট ভেল্যুয়েবল ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। 
প্রথম ইনিংসে দ্রুত ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজে দাঁড়িয়ে যান ম্যাথুস। শেষ ব্যাটার হিসেবে তিনি ফিরে যাওয়ার আগে খেলেন ১৯৯ রানের ইনিংস। এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেও তিনি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন। 
অন্যদিকে নাঈম হাসান দেড় মাস পরে টেস্ট দলে ফিরেই দুর্দান্ত বোলিং করেছেন। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা এই ডানহাতি অফ স্পিনারের। তিনি একাই তুলে নেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করায় ম্যাচের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মিডল অর্ডার ব্যাটার ও দলীয় অধিনায়ক মুমিনুল বলেন, ‘চট্টগ্রামের উইকেট এমনই থাকে। খুব বেশি ভাঙে না। ওদের ছয় উইকেট পড়ার পরে মাঝখানে একটি উইকেট বের করতে পারলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারতো।’ 
চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। পাঁচ দিনের মধ্যে শ্রীলঙ্কা দুই ইনিংসে এবং বাংলাদেশ এক ইনিংসে সেটা প্রমাণ করেছে। মুমিনুলের মতে, এখানে টিকে থাকা সহজ। তবে রান করা অতো সহজ নয়। দ্রুত রান করার চেষ্টা করলেই ঘটতে পারে হিতে বিপরীত। চট্টগ্রামের এই উইকেট অনেকদিন ধরেই এমন আচরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।  
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে বাংলাদেশ হারের বৃত্তে ছিল। সেখান থেকে ড্র হিসেবে ফলাফল খারাপ নয়। ম্যাচের লাগামও ছিল বাংলাদেশের হাতে। তবে শেষ পর্যন্ত জয়ের সুযোগ এগিয়ে নিতে না পারায় থেকে গেছে হতাশা। দল হিসেবে ভালো করায় খুশি অধিনায়ক মুমিনুল। তবে পেসাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি। 
মুমিনুল বলেন, ‘পেসাররা বেশ কিছু সিরিজে টানা ভালো করে আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। এই টেস্টে প্রথম ইনিংসের শুরুতে খালেদ-শরিফুলের কাছে উইকেট প্রত্যাশা করেছিলাম। তারা আরেকটু ভালো বোলিং করতে পারতো। দ্বিতীয় ইনিংসে শরিফুল ছিল না। খালেদ উইকেট বের করতে পারলে ভালো হতো।’ 
প্রথম ইনিংসে নাঈম হাসান তুল নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল নিয়েছেন ৪ উইকেট। সাকিব প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন এবং অনেক ভালো বোলিং করেছেন বলে উল্লেখ করেন টেস্ট কাপ্তান। তার মতে, প্রথম ইনিংসে লঙ্কান ব্যাটাররা যখন নাঈম-খালেদের ওপর চড়াও ছিল তখন সাকিব ভালো বোলিং করে ম্যাচে নিয়ন্ত্রণ এনেছেন। এছাড়া ২৩ মে শুরু হওয়া ঢাকা টেস্টে দলের পরিকল্পনা ভিন্ন হবে বলেও উল্লেখ করেন মুমিনুল।

প্রভাতী খবর ডেস্ক

২০ মে, ২০২২,  12:27 AM