শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

#
news image

শুরুতে বোলাররা করলেন তাদের কাজ। ফিল্ডাররাও ছিলেন দারুণ। বড় হলো না প্রতিপক্ষের রান। এরপর ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ফিল্ডারদের কল্যাণে জীবন পেলেন বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে দিলেন তিনি। শেষ অবধি সুপার টুয়েলভ পর্বে ধুঁকতে থাকা পাকিস্তানই পৌঁছে গেছে ফাইনালে। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।  

১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ফিরতে পারতেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু উইকেটের পেছনে তার ক্যাচ ফেলে দেন ডেভন কনওয়ে। পুরো ম্যাচজুড়েই কিউইরা ফিল্ডিং ভালো করতে পারেনি। জীবন পাওয়ার পর ১০৫ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ১৩তম ওভারে বাবর আজম ফিরলে ভাঙে এই জুটি। ৭ চারে ৪২ বলে ৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন বারব। আরেক উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও হাফ সেঞ্চুরি তুলে নেন। ৪৩ বলে ৫৭ রান করে তিনিও শিকার হন বোল্টের বলে। কিন্তু এই দুজনের বিদায়েও জিততে তেমন সমস্যা হয়নি পাকিস্তানের। ২৬ বলে ৩০ রান করেন মোহাম্মদ হারিস। সুপার টুয়েলভ পর্বে জিম্বাবুয়ের কাছে হেরে সেমির সমীকরণ কঠিন করে ফেলা পাকিস্তানই পৌঁছে গেল ফাইনালে।  

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে চার মেরে দারুণ কিছুর আভাস দেন ফিন অ্যালেন। কিন্তু পরের বলেই তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার মারাস ইরাসমাস। রিভিউতে দেখা যায় ব্যাটে লেগেছে বল। পরের বলেই আবারও আউট হন অ্যালেন। এবার বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। এরপর ডেভন কনওয়ের সঙ্গে দলকে এগিয়ে নিচ্ছিলেন উইলিয়ামসন। কিন্তু পাওয়ার প্লের একদম শেষ বলে এসে বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। এবার ডিরেক্ট হিটে কনওয়েকে রান আউট করেন শাদাব খান। ২০ বলে ২১ রান করে থামেন কনওয়ে।  

গ্লেন ফিলিপসও নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি ততটা। মোহাম্মদ নওয়াজের করা অষ্টম ওভারের শেষ বলে তার হাতেই ক্যাচ দেন তিনি। ৮ বলে করেন কেবল ৬ রান। তিন ব্যাটারকে হারানোর পর কিউইদের পথ খুঁজে দেওয়ার চেষ্টা করেন উইলিয়ামসন ও মিচেল। দুজন মিলে গড়েন ৬৮ রানের জুটি। ইনিংসের ১৭তম ওভারে শাহিন শাহকে স্কুপ করতে গিয়ে নিজের উইকেট দেন উইলিয়ামসন। ৪২ বল খেলে ১ চার ও সমান ছক্কায় ৪২ বলে ৪৬ রানের বেশি করতে পারেননি তিনি। মিচেল অবশ্য ইনিসের শেষ অবধি অপরাজিত থাকেন। ৩ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৫৩ রান করেন তিনি। ১২ বলে ১৬ রান আসে জিমি নিশামের ব্যাটে। পাকিস্তানের পক্ষে  ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে দুই উইকেট নেন শাহিন শাহ।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  11:31 PM