শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিএনপিসহ সকল রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে: কৃষিমন্ত্রী

#
news image

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। তিনি বলেন, “ আমি মনে করি, বিএনপি এখন যতই বলুক নির্বাচনে আসবে না, সময় হলে তারাসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।” মন্ত্রী আরো বলেন, দেশে ২০২৩ সালে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ  জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ড. আব্দুর রাজ্জাক আজ সকালে রাজধানীর নটরডেম কলেজ মাঠে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

যে কোন মূল্যে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, ধর্মের নামে কিছু ধর্মান্ধ মানুষ ও বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে চাচ্ছে । তিনি বলেন, সেই সঙ্গে নির্বাচনে যাবে না বলে আন্দোলন সংগ্রামের নামে বিএনপি নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। 

মন্ত্রী বলেন,  জনগণের  নির্বাচিত সরকার ক্ষমতায়। কাজেই, সরকারের মৌলিক  দায়িত্ব রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকার যে কোন মূল্যে এটি করবে। বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবেলা করা হবে। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে অন্তর্ভূক্তির মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বেসরকারি কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে কারিতাস বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কারিতাস আগামী দিনে তাদের সেবাধর্মী কর্মকান্ডের আরও বিস্তৃতি ঘটাতে সক্ষম হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা এই মূলসুরে আয়োজিত কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। সভায় আরো বক্তব্য রাখেন আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কারিতাসের প্রেসিডেন্ট জেমস রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক সেবাস্তিয়ান রোজারিও এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে. চৌধুরী। 

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  10:50 PM