শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

হামলার শিকার বিএনপির সাবেক এমপি শাহজাহান মারা গেছেন

#
news image

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাহান খান মারা গেছেন। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান।

এর আগে গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে শুক্রবার (৪ নভেম্বর) রাতে পটুয়াখালী-বরিশাল সড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খান এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা হামলার শিকার হন। এতে গুরুতর আহত হন শাহজাহান খান। তিনি গত ২৪ দিন চিকিৎসাধীন ছিলেন।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি বলেন, বরিশালের গণসমাবেশে যোগ দিতে গিয়ে ৪ নভেম্বর রাতে হামলার শিকার হন শাহজাহান খান। এতে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সঙ্গে কথা বলে জানাজার সময় জানানো হবে।

শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান বলেন, বরিশালে যাওয়ার পথে আমার বাবার ওপর হামলা করা হয়। সেই দিনের পর থেকে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সকাল ১০টার সময়।

প্রসঙ্গত, শাহজাহান খান পটুয়াখালীর একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে। 

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  11:53 PM