শিরোনামঃ
পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ

‘অবশ্যই ফল আসবে, হয় আমরা জিতব না হয় ওরা’

#
news image

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে হার এড়ানো কঠিন। হার এড়ানো মানে ড্র করতে হলে শেষ দুদিন পুরো সময় ব্যাট করতে হবে টাইগারদের।

উইকেটের যে অবস্থা, তাতে সেটা খুবই কঠিন কাজ হবে। আর জেতাটা তো আরও কঠিন। জিততে হলে যে বিশ্বরেকর্ড গড়তে হবে! টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড যেখানে ৪১৮ রানের (২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ), সেখানে বাংলাদেশকে ভারত টার্গেট দিয়েছে ৫১৩ রানের।

এই পাহাড় সমান রান টপকে কখনো কোনো দল জেতেনি। চট্টগ্রামে সে প্রায় অসম্ভব কাজটিই করতে হবে সাকিব বাহিনীকে। টেস্টের তৃতীয় দিন বিনা উইকেটে ৪২ রান তোলায় বাংলাদেশের জয়ের জন্য বাকি আর ৪৭১ রান। বলতে গেলে অসম্ভব এক লক্ষ্যই।

কী ভাবছে সাকিবের দল? তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানালেন, আসলে এমন পরিস্থিতি থেকে ড্র করা সম্ভব নয়। তার কথা, ‘অবশ্যই এই ম্যাচে ফল আসবে। হয় আমরা জিতব, না হয় ওরা জিতবে।’

মিরাজের অনুভব, ‘এখন যা করার ব্যাটারদেরই করতে হবে। ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। কারণ এখনো দুদিন বাকি। রানও অনেক বাকি। আমার কাছে মনে হয় ব্যাটারদের উইকেটে থাকতে হবে।’

তা কি সম্ভব? উইকেটের অবস্থা কী? মিরাজ জানালেন, ‘উইকেট তো ভালো ছিল, এখনো ভালো আছে। একটা জিনিস হচ্ছে, বাস্তবায়ন করাটা খুব জরুরি। ভালো সিদ্ধান্ত নেওয়া, পরিষ্কার মানসিকতা নিয়ে খেলা খুব প্রয়োজন।’

তার দাবি, প্রথম ইনিংসের ভুলটা কোথায় হয়েছিল, তা তাদের জানা হয়ে গেছে। তাই মিরাজের মুখে এমন কথা, ‘আমার মনে হয়, আমরা ব্যাটাররা বুঝতে পেরেছি আমাদের কোথায় ঘাটতি রয়েছে, প্রথম ইনিংসে আমরা কীভাবে আউট হয়েছি। আমি আশা করি ভালো একটা খেলা হবে, হার-জিত তো অনেক পরের ব্যাপার। এখনো দুদিন বাকি আছে। আমি আশা করি আমাদের ব্যাটাররা ভালো খেলবে।’

কাঁধে ব্যথার কারণে প্রথম ইনিংসে ১২ ওভার বল করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে থাকলেও একটি বলও করেননি অধিনায়ক সাকিব। আর পেসার এবাদত হোসেন ফিল্ডিংয়েই নামেননি। কেন? শুক্রবার খেলা শেষে মিরাজের জানালেন, ‘এবাদত হালকা ব্যথা পেয়েছে। এখন ভালো আছে। বড় ইনজুরি না। ভালো আছে।’

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  2:07 AM